Top News

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল (বিএনপি)-এর নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক অগ্রাধিকারের তালিকায় এবার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে প্রতিবেশী রাষ্ট্র ।

ভারতের প্রধানমন্ত্রী কে শপথ অনুষ্ঠানে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকা–নয়াদিল্লি সম্পর্কের কৌশলগত গুরুত্ব, বাণিজ্য, সংযোগ, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারতের পক্ষ থেকে এখনো চূড়ান্ত উপস্থিতি নিশ্চিত না হলেও কূটনৈতিক সূত্র বলছে, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

আমন্ত্রিত দেশের তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে— চীন,সৌদি আরব, তুরস্ক , পাকিস্তান , সংযুক্ত আরব আমিরাত , কাতার,মালয়েশিয়া  , ব্রুনাই , শ্রীলঙ্কা , নেপাল , এবং ভুটান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি নেতৃত্বাধীন জোট। মোট ২৯৯টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) । জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে কূটনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রীকে অগ্রাধিকার দিয়ে আমন্ত্রণ জানানো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, যা নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনারও ইঙ্গিত দিচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন