সোমবার সকালে রাজস্থানে ভিওয়াড়ি এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার কিছু পর প্রথম বিকট শব্দ শোনা যায় বলে উপস্থিত ব্যক্তিদের দাবি। তার পর পরই আরও কয়েকটি বিস্ফোরণে গোটা শিল্পাঞ্চল কেঁপে ওঠে। মুহুর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে।
দমকলের ছ'টি ইঞ্জিন দীর্ঘ প্রয়াস চালিয়ে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনলেও প্রাণহানি এড়ানো যায়নি। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় ৭ জন শ্রমিকের। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কারখানাটি কিছুদিন ধরে বন্ধ ছিল এবং সেখানে দাহ্য রাসায়নিক ও কার্ডবোর্ড মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় বলে অনুমান। ঠিক কিভাবে বিস্ফোরণ ঘটলো এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা জানতে প্রশাসনের তরফে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
সংবাদ ও ছবি সূত্র - বর্তমান

একটি মন্তব্য পোস্ট করুন