Top News

শাহের মায়াপুর সফর: হিন্দু ভোটব্যাংককে সুসংহত করার কৌশল


 অমিত শাহের মায়াপুর সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ উত্তেজনা রয়েছে। ১৮ই ফেব্রুয়ারি তিনি মায়াপুরের ইসকন মন্দিরে যাবেন, শ্রীকৃষ্ণের আরতি করবেন এবং সাধু-সন্তদের সঙ্গে বৈঠক করবেন। বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর সেই প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

শাহের এই সফরের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি হিন্দু ভোটব্যাংককে সুসংহত করতে চাইছে। মায়াপুরে শাহের হাজিরা কি কেবলই ধর্মীয়, নাকি এর পেছনে রয়েছে মতুয়া ও হিন্দু ভোটব্যাংক সুসংহত করার কোনো সুপ্ত কৌশল, সেটাই এখন দেখার বিষয়।

Post a Comment

নবীনতর পূর্বতন