রবিবার ভোরে কাটোয়া রেলওয়ে স্টেশনে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত একটি যাত্রীবাহী ট্রেন ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৪টে নাগাদ ট্রেনের একটি কামরায় হঠাৎ তীব্র আগুন জ্বলে উঠতে দেখা যায়।
খবর পেয়ে রেল পুলিশ ও দমকল দ্রুত পৌঁছে যায়। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সংশ্লিষ্ট কামরাটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। কামরার ভিতরের সিট ও অন্যান্য অংশ পুড়ে যায়।
সকাল সাড়ে ৬টায় ট্রেনটি ছাড়ার কথা ছিল । আগুন লাগার সময় কামরায় কোনও যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ভোরবেলায় প্ল্যাটফর্মেও ভিড় কম ছিল।
কিভাবে আগুনের সূত্রপাত, তাতে কোনও ত্রুটি বা গাফিলতি রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

একটি মন্তব্য পোস্ট করুন