Top News

বোমাতঙ্কে রাজ্যের আদালত, তল্লাশি চলছে


 রাজ্যের একাধিক আদালতে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে, যার ফলে তড়িঘড়ি এজলাস খালি করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কলকাতার সিটি সিভিল কোর্ট, আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, মুর্শিদাবাদ জেলা জজ অফিস এবং চুঁচুড়া আদালতে এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি ইমেল পাওয়ার পরেই আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় ।

মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি জানিয়েছেন, আদালতে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এই হুমকি দিয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই এবং তদন্তকারী দল বিচারকদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত, এই মেলটি ভুয়ো ছিল ।



Post a Comment

নবীনতর পূর্বতন