Top News

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: ১০২ আসনের ফল প্রকাশ, স্পষ্ট ব্যবধানে এগিয়ে বিএনপি

 



জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এর ভোটগ্রহণ শেষে সারা দেশে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১০২টি আসনের ফলাফল পাওয়া গেছে

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে। দলটি পেয়েছে ৭৮টি আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যারা অর্জন করেছে ২৩টি আসন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১টি আসন

এখনও দেশের বিভিন্ন আসনে ভোট গণনা চলমান থাকায় ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব কেন্দ্রের গণনা শেষ হলে ধাপে ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এটি প্রাথমিক ও অসম্পূর্ণ ফলাফল। বাকি আসনগুলোর ফল আসার পর জাতীয় সংসদের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন ।

Post a Comment

নবীনতর পূর্বতন