Top News

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায়

 

ডিএ মামলায় আগের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট বৃহষ্পতিবার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। এই অর্থ দুই কিস্তিতে দেওয়া হবে, ৬ মার্চ প্রথম কিস্তি এবং ৩১ মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তি। 

বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের করা মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, এই পরিমাণ ডিএ মেটাতে রাজ্যের ব্যয় হতে পারে প্রায় ১০,৪০০ কোটি টাকা। 

পাশাপাশি শীর্ষ আদালত ১৫ মে'র মধ্যে অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলেছে এবং তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটি বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ কবে ও কিভাবে কিস্তিতে দেওয়া হবে, সে বিষয়ে সুপারিশ করবে।


সংবাদ সূত্র- বর্তমান

Post a Comment

নবীনতর পূর্বতন