ভবানীপুর-এ শতাব্দীপ্রাচীন তোরণ ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ দেবেন্দ্র ঘোষ রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তোরণটি।
ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি ঝুপড়ি থাকলেও, দুর্ঘটনার সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুরকর্মীরা। ভেঙে পড়া অংশ সরানো হয়।
স্থানীয়দের প্রশ্ন, এত পুরনো ও ঝুঁকিপূর্ণ তোরণের রক্ষণাবেক্ষণ আগে কেন করা হয়নি? তবে কি বড় দুর্ঘটনারই অপেক্ষায় কি ছিল প্রশাসন? যদি কারোর কোনো ক্ষতি হতো তার দায় কে নিত?

একটি মন্তব্য পোস্ট করুন