পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ৪৪,৭৮৭ জনের নাম বাদ পড়েছে।
এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি দাবি করেছেন যে এই প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর ফলে বৈধ ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ পড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন