Top News

নির্বাচনের মুখে ভাটপাড়ায় বেআইনি অস্ত্রের ছড়াছড়ি, বাড়ছে প্রশ্ন

 

গত এক মাসে ভাটপাড়া থানার এলাকায় মোট ২৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ১৬ জন। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষিতে এই পরিসংখ্যান যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে প্রশাসন। 

সর্বশেষে অভিযানে পুলিশ ন'টি আগ্নেয়াস্ত্র ও ন'টি কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় রবি পাসোয়ান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ মেলে। পরে জিজ্ঞাসাবাদে আরও পাঁচটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। 

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া শিল্পাঞ্চল অতীতে অশান্তির জন্য বারবার শিরোনামে এসেছে। তাই ভোটের আগে এলাকায় নিয়মিত নাকা চেকিং ও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ন এই বিধানসভা কেন্দ্রটি বর্তমানে ভারতীয় জনতা পার্টির দখলে। এলাকা দীর্ঘদিন ধরে অর্জুন সিং এর প্রভাবের মধ্যে রয়েছে। বর্তমানে বিধায়ক তাঁর পুত্র পবন কুমার সিং। ফলে ভোটের আগে ধারাবাহিক অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা জল্পনা।

Post a Comment

নবীনতর পূর্বতন