কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার ভোরে বৃষ্টি নামল, সঙ্গে বজ্রবিদ্যুৎও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টিপাত হচ্ছে।
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন