Top News

উচ্চ মাধ্যমিকের দায়িত্বে বেরিয়েই বিপদ, জাতীয় সড়কে আহত শিক্ষক - শিক্ষিকারা

 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কয়েকজন শিক্ষক - শিক্ষিকা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সড়ক দুর্ঘটনায় জখম হতে হল তাঁদের। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির বালাপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির একটি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল একটি ম্যাজিক ভ্যান। মাঝপথে পিছন দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে গাড়িতে থাকা কয়েকজন শিক্ষক আহত হন। 

ঘটনার পর আশপাশের মানুষজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন।


সংবাদ ও ছবি সূত্র - বর্তমান

Post a Comment

নবীনতর পূর্বতন