আসন্ন বিধানসভা নির্বাচনের আগে Election Commission of India পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ২০২৬–এর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ শুরু করেছে।
শনিবার অর্থাৎ আজ ২৮ ফেব্রুয়ারি থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রকাশিত তালিকা অনুসারে বহু নাম বাদ পড়েছে।
বর্তমানে জেলা নির্বাচন আধিকারিকরা রাজনৈতিক দলগুলিকে এই চূড়ান্ত তালিকার হার্ড কপি সরবরাহ করবেন। তবে অনলাইনেও তা দেখার ব্যবস্থা থাকবে। অফলাইন ও অনলাইন উভয়েই দেখা যাবে এই নাম।
এবার দেখে নিন কীভাবে দেখবেন নিজের নাম-
ভোটাররা অনলাইনে নাম যাচাই করতে পারেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট Chief Electoral Officer West Bengal এবং Election Commission of India–র পোর্টালে।
ধাপে ধাপে প্রক্রিয়া:
‘Special Intensive Revision 2026’ অপশনে গিয়ে ‘Final Publication of Electoral Roll – SIR 2026’ নির্বাচন করতে হবে।
জেলা, বিধানসভা কেন্দ্র এবং ভাষা (বাংলা বা ইংরেজি নিজের ভাষা) বেছে নিতে হবে।
প্রয়োজনে নতুন পার্ট নম্বর বা বুথ নির্বাচন করতে হবে।
এরপর পিডিএফ ডাউনলোড করে নিজের নাম খুঁজে দেখা যাবে।
এছাড়া ECINET মোবাইল অ্যাপ কিংবা voters.eci.gov.in পোর্টাল থেকেও তালিকা দেখা যাবে।
অফলাইনে কী করবেন?
ইন্টারনেট সুবিধা না থাকলে বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে গিয়ে হার্ড কপিতে নিজের নাম যাচাই করে দেখা যাবে।
তালিকায় নাম না থাকলে?
যদি চূড়ান্ত তালিকায় নাম না পাওয়া যায়, তবে ফর্ম ৬ পূরণ করে নতুন করে আবেদন করতে হবে। বয়স ও বাসস্থানের প্রমাণপত্র এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। অনলাইনে অথবা সংশ্লিষ্ট BLO–র কাছে সরাসরি আবেদন করা যাবে।
যাদের নামের পাশে “Under Adjudication” লেখা রয়েছে, প্রয়োজনীয় যাচাই শেষে তাঁদের নাম পরবর্তী সম্পূরক তালিকায় যুক্ত হতে পারে।
বিধানসভা ভোটের আগে এই সংশোধিত তালিকা প্রকাশকে রাজনৈতিক মহল যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। তাই নিজের নাম তালিকায় আছে কি না, তা এখনই যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

একটি মন্তব্য পোস্ট করুন