Top News

বোলপুরে যুবককে মারধর ঘিরে বিক্ষোভ, রাস্তায় বসে আদিবাসী সম্প্রদায়

 

ছেলেধরা সন্দেহে এক আদিবাসী যুবককে মারধরের অভিযোগ ঘিরে বুধবার বীরভূমের বোলপুর–ইলামবাজার সড়কের মির্জাপুর বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধে বসেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ দেখালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বোলপুর থানার বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মির্জাপুরের বাসিন্দা মঙ্গলা বাসকি মঙ্গলবার বিকেলে রায়পুর হয়ে কাকুটিয়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তাঁকে ছেলেধরা সন্দেহ করে মারধর করে বলে অভিযোগ। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে, বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।


সংবাদ ও ছবি সূত্র – বর্তমান

Post a Comment

নবীনতর পূর্বতন