Top News

চার মাস পর বৃষ্টি, স্বস্তি জলপাইগুড়ির চা বাগানে

 

দীর্ঘ চার মাসের বৃষ্টিহীনতার পর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে অবশেষে বৃষ্টি নামতেই স্বস্তি ফিরেছে চা বাগানগুলিতে। গত বছরের ২৮ অক্টোবরের পর আর বৃষ্টি না হওয়ায় চা গাছের বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল, যার প্রভাব পড়েছিল শ্রমিকদের মধ্যেও। তবে সাম্প্রতিক বৃষ্টিতে সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। বর্তমানে প্রথম ফ্ল্যাশের চা পাতা তোলা চলছে, যা এপ্রিল পর্যন্ত চলবে, এরপর শুরু হবে সেকেন্ড ফ্ল্যাশের মরসুম।চা

 বাগান মালিকদের মতে, এই বৃষ্টিতে নতুন কচি পাতা বাড়বে এবং উৎপাদন ও মান—দুইই উন্নত হবে। বিশেষ করে সেকেন্ড ফ্ল্যাশের চা ভালো হওয়ার আশাই দেখছেন তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন