গতকাল,১৬ই মার্চ আফঘানিস্তানে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আশঙ্কা করা হচ্ছে প্রায় ৪০০ র বেশি আম জনতা নিহত হয়েছেন পাকিস্তানের বোমা বর্ষনে। আরও জানা গিয়েছে এই বোমা বর্ষনটি হয় কাবুলের এক ড্রাগ রিহাব সেন্টারে। যদিও পাকিস্তান সেনাবাহিনী এই অভিযোগ মানতে নারাজ।
গতকাল রাতে বোমার আওয়াজে বেরিয়ে আসে, আসেপাশের কিছু বাসিন্দা। আফঘানিস্তান সরকার এই সমস্যা নিয়ে মানবাধিকার কেন্দ্রেও অভিযোগ জানিয়েছে। অভিযোগ জানানো হয়েছে জাতিসংঘের কাছেও। একজন জানিয়েছে যে প্রায় ৩০টি লাশকে নিয়ে যেতে সে দেখেছে। আরো জানা যাচ্ছে বহু দেহের কোন হদিশ মেলেনি।
পাকিস্তানকে প্রশ্ন করা হলে তারা জানায় যে তারা আঘাত হেনেছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে। এবং এই অভিযোগ মানতেও তারা নারাজ। বহু আফঘান ক্রিকেটরও এই কান্ডের তিব্র নিন্দা করেছে। সব মিলেয়ে দেখা যাচ্ছে বিশ্বরাজনৈতিক স্তরে এ এক ভয়াবহ ঘটনা
।

একটি মন্তব্য পোস্ট করুন