Top News

সংঘাতের মাঝেও স্বস্তির খবর! হরমুজ প্রণালী পেরোল পাকিস্তানের তেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই বড় স্বস্তির খবর সামনে এল। ইরান তাদের নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি বাণিজ্যিক তেলবাহী জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে।

এমটি করাচি

‘এমটি করাচি’ নামের ওই জাহাজটি প্রায় ১ লক্ষ ৯ হাজার ৯৯০ টন অপরিশোধিত তেল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় এবং সফলভাবে প্রণালী অতিক্রম করে আরব সাগরে প্রবেশ করে।

পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, জাহাজটি ইতিমধ্যেই ইরানের অনুমতি পেয়ে নিরাপদে পথ অতিক্রম করেছে এবং বুধবার করাচি বন্দরে পৌঁছানোর কথা।

উল্লেখ্য, চলমান সংঘাতের জেরে এই অঞ্চলে বিমান ও সমুদ্রপথে বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতিতে এই অনুমতি ও যাত্রা সম্পন্ন হওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন