বৈশ্বিক উত্তেজনার মধ্যেও ভারতের জ্বালানি সরবরাহে বড় স্বস্তি মিলেছে। পরপর তিনটি জ্বালানি-বাহী জাহাজ নিরাপদে দেশে পৌঁছেছে - এর মধ্যে ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ মিলিয়ে ৯২,৭১২ মেট্রিক টন এলপিজি এবং সর্বশেষ ‘জাগ লড়কি’ ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকট কিছুটা কমার আশা করা হচ্ছে।
এই ঘটনাপ্রবাহের পটভূমিতে রয়েছে ১৪ মার্চ ফুজাইরা বন্দরে ড্রোন হামলার ঘটনা, যখন ‘জাগ লড়কি’-তে তেল তোলা চলছিল - তবে জাহাজটি অক্ষতই থাকে। একই সময়ে ইরান স্পষ্ট করে যে, আমেরিকা ও ইজরায়েল ছাড়া অন্য দেশের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। সেই প্রেক্ষিতেই একের পর এক জাহাজের ভারতে পৌঁছানোকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন