Top News

আইএসআই বিলের বিরুদ্ধে প্রতিবাদ: শিক্ষক-পড়ুয়াদের দাবি, বিল প্রত্যাহার করুন


 কলকাতার বরাহনগর ক্যাম্পাসে ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএসআই) বিল ২০২৫-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক, পড়ুয়া এবং কর্মীরা। তারা মোমবাতি ও মশাল হাতে রাস্তায় মিছিল করেন এবং বিলটি প্রত্যাহারের দাবি জানান। আইএসআই-এর সোসাইটি, কাউন্সিল এবং অ্যাকাডেমিক কাউন্সিল এই বিলের বিরোধিতা করেছে। প্রাক্তনী এবং শিক্ষাবিদরাও এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন ।

বিরোধিতার কারণ হিসেবে শিক্ষকরা জানিয়েছেন, এই বিল আইএসআই-এর স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ন করবে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়াবে। তারা আরও বলেছেন, বিলটি আইএসআই-এর শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবে এবং এর ফলে পড়ুয়াদের ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হবে।

আইএসআই-এর শিক্ষক এবং পড়ুয়ারা রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেছেন এবং তাকে এই বিলের বিরোধিতা করতে অনুরোধ করেছেন। রাহুল গান্ধী জানিয়েছেন যে তিনি এই বিলের বিরোধিতা করবেন।



Post a Comment

নবীনতর পূর্বতন