Top News

এলপিজি সমস্যা পশ্চিমবঙ্গ, বন্ধ হতে পারে রেস্তোরাঁও


 এলপিজি সংকট নিয়ে কোন পথ পায়নি পশ্চিম বঙ্গ সরকার।‌এই সংকটের জেরেই বন্ধ‌ হচ্ছে একাধিক রেস্তোঁরা। এ ছাড়াও সমস্যার মুখে যান্ত্রিক পরিবাহণ গুলিও। দেশের না না জায়গায় এই সমস্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনই পশ্চিমবঙ্গেও। ঘরে ঘরে সমস্যা এবং প্রশ্ন একটাই কবে পাওয়া যাবে গ্যাস। যদিও শোনা যাচ্ছে যে গ্যাসের অফিসে গ্যাস বুকিং এর লম্বা লাইন তবুও ইনডেন এলপিজি ডিস্ট্রিবিউটরের সহ সভাপতি বিজন বিশ্বাস জানিয়েছেন যে এই লাইন কেওয়াইসি আপডেটের। আরো জানা যাচ্ছে গ্যাসের সমস্যা মেটাতে দেওয়া হতে পারে ৭ কেজি বা ১০ কেজির সিলিন্ডার। তবুও বলা হচ্ছে ২৫ দিনের বেশি সময় লাগবে একটি গ্যাস নেওয়ার পর আর একটি নিতে‌। আরো জানা যাচ্ছে তেলের সংকটে উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভের অটো ভাড়া ৩৩ টাকা থকে ৪০ টাকায় উপনিত হয়েছে। 

কোলকাতা চ্যাপ্টার ওফ দ্য ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ওযফ ইন্ডিয়ার সভাপতি পীযুষ কাঁকারিয়া জানিয়েছেন যে এলপিজি সমস্যা বন্ধ হচ্ছে বহু ক্লাউড কিচেন এবং বহু বড়ো রেস্তোরাঁও বন্ধের মুখে। বহু ধাবা চালকদের কাছে জানা গিয়েছে যে কালো বাজারে ৪০০০ টাকা কিংবা তার বেশির বিনিময় গ্যাস পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে জনগন খুব বড়ো সমস্যার মুখোমুখি হতে চলেছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন