ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলায় এক নাবালিকার উপর গুরুতর নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পার্ক করে রাখা একটি ট্রেনের কোচের ভিতরে ১৪ বছর বয়সি ওই নাবালিকার উপর যৌন নির্যাতন করা হয়েছে।
এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে।
মহারাজপুর জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৈলাশ কুমার মাহাতো জানিয়েছেন, নাবালিকার ভগ্নিপতি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরী তার দোকানের কাছে মেঝে পরিষ্কার করছিল। সেই সময় অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায় এবং পরে ট্রেনের কামরায় এই ঘটনা ঘটে।
প্রশ্ন উঠছে রেলওয়ের নিরাপত্তা নিয়ে, স্টেশনের শান্টিং ইয়ার্ডে এমন ঘটনা ঘটল, সেখানে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা কতটা কার্যকর ছিল? আর কতদিন প্রশাসন নিরাপত্তা নিয়ে সব দেখেও চুপ করে থাকবে! আর কটা শৈশব এইভাবে নষ্ট হলে তবে প্রশাসনের হুশ ফিরবে?

একটি মন্তব্য পোস্ট করুন