Top News

গ্যাসের দামে আগুন, ব্যবসায়িক ক্ষেত্রে বাড়ল খরচ

মার্চের শুরুতেই মূল্যবৃদ্ধি। ১ মার্চ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি-র নতুন দাম। তেল বিপণন সংস্থাগুলি মাসের প্রথম দিনেই দাম সংশোধন করে, সেই নিয়মেই ২০২৬ সালের মার্চে বাড়ানো হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সঙ্গে বেড়েছে বিমান জ্বালানির দামও।



দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ২৮ টাকা। নতুন দাম হয়েছে ১,৭৬৮.৫ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১,৭৪০.৫ টাকা। কলকাতায় সবচেয়ে বেশি বৃদ্ধি—৩১ টাকা। ফলে ১,৮৪৪.৫ টাকা থেকে বেড়ে এখন দাম ১,৮৭৫.৫ টাকা।

মুম্বইয়ে সিলিন্ডারের দাম ২৮.৫ টাকা বেড়ে হয়েছে ১,৭২০.৫ টাকা (আগে ছিল ১,৬৯২ টাকা)। চেন্নাইতে ২৯.৫ টাকা বাড়িয়ে নতুন দাম ১,৯২৯ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১,৮৯৯.৫ টাকা।

তবে স্বস্তির খবর, ১৪ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বহুদিন ধরেই ৮৭৯ টাকায় স্থির রয়েছে এই দাম।

নতুন দামের প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচে। টানা মূল্যবৃদ্ধির মধ্যে আবারও এলপিজি-র বাড়তি চাপ ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়িয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন