বাংলা নববর্ষ উপলক্ষে প্রেসিডেন্সি সংশোধনাগার- এ উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে, নববর্ষের সন্ধ্যায় গান, কবিতা, নাটক ও শ্রুতিনাটকের আয়োজন করা হবে এবং দুপুরে বন্দিদের জন্য বিশেষ ভোজের ব্যবস্থাও থাকবে। এই অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যেই মহড়া শুরু করে দিয়েছেন অংশগ্রহণকারীরা।
এদিকে বন্দিরা দেওয়াল পত্রিকা তৈরিতেও ব্যস্ত হয়ে পড়েছেন। সেখানে বাংলা সংস্কৃতি, লোকসংগীত ও নববর্ষ নিয়ে প্রবন্ধ লেখা হচ্ছে। সম্প্রীতির বার্তা তুলে ধরতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম - কে কেন্দ্ করে কবিতা লেখা ও তাঁদের প্রতিকৃতি আঁকা হচ্ছে। পাশাপাশি বিনোদন ও খেলাধুলা বিষয়ক লেখাও যুক্ত করা হচ্ছে, আর এসবের জন্য বন্দিরা জেলের গ্রন্থাগার থেকে বই, সাময়িকী ও পত্রিকা সংগ্রহ করে পড়াশোনা করছেন।
সংবাদ সূত্র – বর্তমান

একটি মন্তব্য পোস্ট করুন