সোশ্যাল মিডিয়ার আলাপ, সেখান থেকেই প্রেম আলাপচারিতা—আর সেই আলাপচারিতা থেকেই অসম থেকে পালিয়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় চলে এলো ১৭ বছরের এক নাবালিকা। অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় তাকে।
![]() |
| প্রতীকী চিত্র |
জানা গিয়েছে, অসমের তামুলপুর থানার আঙ্গারকাটা বেনিয়াপুরের বাসিন্দা ওই নাবালিকা গত বছরের ২২ অক্টোবর নিখোঁজ হয়। পরিবারের তরফে থানায় ডায়েরি করা হয়। প্রথমে অপহরণের আশঙ্কা থাকলেও তদন্তে নামে অসম পুলিশ। পরে বিষয়টি পশ্চিমবঙ্গের ডব্লুবিসিপিসিআর-কে জানানো হয়। দুই রাজ্যের পুলিশ মিলে শুরু হয় খোঁজ।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে গাইঘাটার হাঁসপুর বাজারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় নাবালিকাকে। বৃহস্পতিবার আদালতে তোলা হলে, মেয়েটি জানায়—বাড়িতে বাবা-মায়ের মারধরে অতিষ্ঠ হয়ে ফেসবুকে আলাপ হওয়া এক যুবকের সঙ্গে পালিয়ে এসেছে।
আদালতের নির্দেশে পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। মেয়েকে ফিরে পেয়ে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট পরিবার।
এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে—সোশ্যাল মিডিয়ার সম্পর্ক কতটা দ্রুত জীবনের বড় সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে, আর কতটা ঝুঁকিও লুকিয়ে থাকতে পারে এর মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন