বিধানসভা নির্বাচন ঘিরে না না জেলায় ঘটছে না না ঘটনা। ঠিক এই সময়ই ভোটের সমস্যায় মৃত্যু হল এক পঁচাশি বছরের বৃদ্ধার। আজ থেকেই শুরু হয়েছে পাইলট ব্যালট ভোটিং সিস্টেম। পঁচাশি উর্দ্ধ বৃদ্ধ এবং বৃদ্ধাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহন করবেন নির্বাচনী আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি কাটিহার গ্রামে। সোমবার সকালে পঁচাশি বছরের বৃদ্ধা তনিজা বিবির বাড়িতে যান স্থানীয় বিএলও অলোক সুর রায়। তিনি ভিটি ভাতগোড়া কাটিহার প্রাইমারি ইস্কুলের শিক্ষক। তনিজা বিবির কাজে ভোট নিতে গেলে তিনি জানান যে তাঁর হাত অকেজো এবং তার হয়ে তার পরিবারের অন্য কেউ ভোট দেবেন। এই প্রস্তাবে রাজি হননি বিএলও। তিনি বলেন যে তনিজা বিবি সময় নিক তবুও যেন ভোটটি তিনিই দেন। এরপরও তনিজা বিবি বলেন যে তিনি ভোট দিতে পারবেন না। এর থেকে বচসা সৃষ্টি হয়। স্থানীয় লোকেদের একটা জটলা তৈরি হয়। এই সময় তনজি বিবি অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসা চলাকালিন তাঁর মৃত্যু হয়। এর পরই এলাকায় শুরু হয় বিক্ষোভ। গ্রামের বাসিন্দারা পথে বসে পথ অবরোধ করেন। পুলিস সেখানে পৌঁছোয় এবং অবস্থা কিছুটা তাদের আওতায় নিয়ে আসে। নির্বাচনের শুরু তেই এমন খবর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে মানুষের মনে।

একটি মন্তব্য পোস্ট করুন