Top News

আনন্দলোক হাঁসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, এড়ানো গেছে দুর্ঘটনা

 


মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ী এলাকার আনন্দলোক হাসপাতালে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকান্ড। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারিদিকে। হাসপাতালের দ্বিতীয় তলায় একটি বড় ধরনের আগুন লাগে, দ্বিতীয় তলায় জানালা থেকে কালো ধোঁয়া বেরিয়ে ঢেকে দেয় পুরো হাসপাতাল চত্বর। রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেকের সেটা চোখে পড়ে। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং দমকল বাহিনী মিলে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ৭০ জন রোগীকে তরিঘড়ি হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে আসেন। 

মনে করা হচ্ছে, দ্বিতীয় তলায় একটি অপারেশন থিয়েটারের কাছে একটি এয়ার কন্ডিশনার মেশিনে শর্ট সার্কিট হওয়ার ফলে এই আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি বিভিন্ন সরঞ্জাম ও দাহ্য বস্তুর থাকার কারণে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়েছিল।

সকাল দশটা নাগাদ হাঁসপাতালে দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বেরতে দেখা য়ায় তারপরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ হাঁসপাতালের সমস্ত রোগী ও কর্মীকে বাইরে বের করে আনা ও আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় ।

এই ঘটনা ২০১১ সালের ৯ ডিসেম্বর ঢাকুরিয়া আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডকে মনে করিয়ে দেয় ।ওই সময় আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৯২ জন রোগীর হাসপাতালে মৃত্যু হয়েছিল।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডের জেরে রোগী ও কর্মীরা কোনোরূপ ক্ষতিগ্রস্ত হয়নি। দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। বর্তমানে আনন্দলোক হাসপাতালের ওই ইউনিটের রোগীদের সল্টলেকেরই ডিএল ব্লকের অন্য একটি শাখায় স্থানান্তরিত করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন