সোমবার ওড়িশার কেওনঝর জেলা-র পাতানা ব্লকের মালিপোসি Odisha Grameen Bank Maliposi Branch-এ চাঞ্চল্যকর ঘটনা।
জিতু মুন্ডা (৫০) তাঁর দিদি কালরা মুন্ডা (৫৬)-র কঙ্কাল নিয়ে ব্যাংকে যান, অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তুলতে। কালরার মৃত্যু হয় ২৬ জানুয়ারি ২০২৬-এ।
ছবি সৌজন্য - ইন্টারনেট
আমি অনেকবারই ব্যাঙ্ক গেছিলাম কিন্তু সেখানকার লোকজন আমাকে বার বার অ্যাকাউন্ট হোল্ডার কে নিয়ে আসার কথা বলে । কিন্তু আমি তাদের কে অ্যাকাউন্ট হোল্ডার মৃত বলে জানালেও তারা শোনেননি তাই আমি একপ্রকার হতাশা হয়ে কবর খুঁড়ে কঙ্কাল এনে মৃত ব্যক্তির সত্যতা প্রমান করেছি। এইরকম জিতু মুন্ডার বক্তব্য।
তার অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ বারবার অ্যাকাউন্ট হোল্ডারকে আনতে বলায় হতাশ হয়ে তিনি এই কাজ করেন।
ঘটনায় পৌঁছান পাটনা থানার আইআইসি কিরণ প্রসাদ সাহু। তিনি জানান, জিতু নিরক্ষর হওয়ায় আইনগত প্রক্রিয়া (লিগ্যাল হেয়ার/নমিনি) বুঝতে পারেননি এবং ব্যাংকও ঠিকভাবে বোঝাতে পারেনি।
স্থানীয় বিডিও মানস দণ্ডপাট জানান, আগে বিষয়টি তাঁর জানা ছিল না, তবে এখন সমাধানের চেষ্টা হবে।
পরে পুলিশ আশ্বাস দেয়, জিতুই একমাত্র দাবিদার হওয়ায় তাঁকে টাকা পেতে সাহায্য করা হবে এবং কঙ্কালটি পুনরায় দাফন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন