Top News

পবন খেরার আগাম জামিন খারিজ, তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া



 কংগ্রেস নেতা পবন খেরার আগাম জামিনের আবেদন খারিজ করেছে গুয়াহাটি হাই কোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এবং স্ত্রী রিনিকি ভুঁইয়া পবন খেরার বিরুদ্ধে মানহানিত মামলা করেন। সেই জল দেশের সর্বোচ্চ আলাদত অবধি গড়ায়। সুপ্রিম কোর্ট পবন খেরার জামিন খারিজ করে দেয়। এবার গুয়াহাটি হাই কোর্টও সেই রায় বহাল রাখল। 

কংগ্রেস নেতা পবন কুমার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে একাধিক গুরতর অভিযোগ আনেন। একাধিক দেশে পাসপোর্ট, বিদেশে সম্পত্তি, বিদেশি কোম্পানিতে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সংসদে প্রশ্ন তোলেন হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। তাঁর স্ত্রী রিনিকি ভুঁইয়া পবন খেরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলে তেলেঙ্গানা হাই কোর্টের দারস্থ হন কংগ্রেস নেতা। তেলেঙ্গানা হাই কোর্ট ট্রান্সজিত মঞ্জুর করেলে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে অসম সরকার।  

গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চে নথিভুক্ত এফআইআরে প্রতারণা, জালিয়াতি, মানহানি এবং মিথ্যা তথ্য প্রদানের মতো একাধিক গুরুতর ধারার উল্লেখ রয়েছে। তদন্ত এখনও প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আদালত প্রাথমিকভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আগাম জামিনের আবেদন মঞ্জুর করেনি এবং তদন্তের স্বার্থে আইনানুগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। গত মঙ্গলবার গুয়াহাটি হাইকোর্টে প্রায় তিন ঘণ্টা ধরে দু-পক্ষের সওয়াল-জবাব চলে। এরপর আদালত রায়দান স্থগিত রেখেছিল। অবশেষে শুক্রবার উচ্চ আদালত তাঁর জামিনের আর্জি নাকচ করে দেয়।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন, এই মামলায় জমি সংক্রান্ত নথি জালিয়াতি এবং তথ্য বিকৃতির মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এই ঘটনার সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত কি না এবং এর আর্থিক উৎস বা সম্ভাব্য আন্তঃসীমান্ত যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার। মন্ত্রী আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলি কঠোরভাবে আইনের পথেই এগোচ্ছে এবং তদন্তের মাধ্যমে সমস্ত দিক স্পষ্ট হবে। অন্যদিকে, পবন খেরা এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান এবং দলের ওয়ার্কিং কমিটির সদস্য।

এই মামলার অগ্রগতি এখন অনেকটাই নির্ভর করছে চলমান তদন্তের উপর, যা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন