দশদিন আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন। সেখানে তিনি মোদীকে বলেছিলেন, 'উই অল লাভ ইউ'। এছাড়া বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে ভারতের প্রশংসা করে তিনি বলেন, ভারতকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি তাঁর 'খুবই ভাল বন্ধু । তবে, এরপরই ট্রাম্পের এক পোস্টে ভারতকে তীব্র সমালোচনার সুর উঠে আসে । ভারত ও চীনকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির যে বিধান দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট, তারও নিন্দা করে বুধবার ট্রাম্প মার্কিন রাজনৈতিক ভাষ্যকার এবং রেডিও হোস্ট মাইকেল সাভেজের একটি পডকাস্ট তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।যেই পোস্টে সাভেজ চীন ও ভারতকে 'নরককুন্ড' বলে মন্তব্য করেছেন এবং তা নিয়ে তীব্র বর্ণবিদ্বেষের বিতর্কও উঠছে।
সাভেজ বলেছেন, এশিয়ার দুটো দেশের লোকেরা আমেরিকায় এসে ভিড় জমায় এবং নবম মাসে শিশুর জন্ম দেয় আর আইনের জোরে তারা তৎক্ষণাৎ মার্কিন নাগরিক হয়ে যায়। এরপরে তারা গোটা পরিবারকে নিয়ে এদেশে এসে থাকতে শুরু করে।' সাভেজ আরও বলেছেন, ভারত ও চীনের অভিবাসীরা হল 'ল্যাপটপওয়ালা গ্যাংস্টার'। আমেরিকার সব মাফিয়া পরিবার মিলে যত ক্ষতি করেছে, তার চেয়ে ল্যাপটপওয়ালা গ্যাংস্টাররা এদেশের বেশি ক্ষতি করেছে। তার মতে তিনি একসময় " ভারতীয়দের একজন সমর্থক" ছিলেন, কিন্তু সেই ধারণা বদলে যায় যখন তিনি বুঝতে পারেন যে ক্যালিফোর্নিয়ার কোনো হাই-টেক কোম্পানিতে "শ্বেতাঙ্গদের" চাকরি পাওয়ার সম্ভাবনা 'শূন্য'।
এছাড়াও এর আগে মঙ্গলবার ট্রাম্প সিএনবিসিকে যে সাক্ষাৎকারে দিয়েছেন সেখানে তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই দেয়। তবে,পরে সিএনবিসি জানায়, কানাডা, মেক্সিকো-সহ তিন ডজন দেশ জন্মসূত্রে নাগরিকত্বকে স্বীকৃতি দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন