Top News

নদীবহুল দেশেই শুকিয়ে যাচ্ছে গঙ্গা?

    ছবি:নিজস্ব সংবাদদাতা

কলকাতা, ১৯ই এপ্রিল: কাশীর গঙ্গার ঘাটকে সাক্ষী রেখেই ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশ গড়ে তোলার শপথ নেন। তিনি নিজেকে "গঙ্গার সন্তান" হিসেবে অভিহিত করেছিলেন, যা বারাণসীর সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলেছিল। 

তারপর থেকেই নমামী গঙ্গের জন্য প্রকল্প গড়ে তোলা মোদি সরকারের এক অন্যতম কাজ হয়ে দাঁড়ায়। কেবল জলকে দূষণমুক্ত করে রাখা না জল সংরক্ষণও তাদের অন্যতম কাজ ছিল। আসলে গঙ্গা কেবল একটি নদীই নয়, নরেন্দ্র মোদি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বারানসীর নমামী গঙ্গের সাথে। 
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার প্রায় কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করেন এই গঙ্গার দেখভাল করতে। গঙ্গাপার পরিষ্কার করা, শ্মশানে পরিচ্ছন্নতা বজায় রাখা, শৌচাগার নির্মাণ সবই প্রকল্পের মধ্যে পড়ে। এসবের মধ্যে পরিছন্নতা এবং গঙ্গা জলপ্রবাহ বজায় রাখার দিকে পর্যাপ্ত নজর দেওয়া হয়নি বলেই সমালোচকদের দাবি।

যে গঙ্গাকে সাক্ষী রেখে বারানসী থেকে মোদি প্রধানমন্ত্রীত্বর পথ চলা শুরু করেন সেই গঙ্গার পরিচ্ছন্ন থাকে নিয়ে সওয়াল ওঠায় মোদি সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 

গঙ্গার জল শুকিয়ে গেলে উত্তর ভারত ও বিহারের কৃষি অর্থনীতি ভেঙে পড়তে পারে, যা মোদীর ভোটব্যাংকে প্রভাব ফেলতে পারে। আসন্ন ভোটের সময় এটি নেতিবাচক হতে পারে। 

বিপর্যয় রুখতে সরকার এখন ভূগর্ভস্থ জল সংরক্ষণের ওপর জোর দিচ্ছে। 'অটল ভূজল যোজনা' এবং নদী সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ প্রকল্পের মাধ্যমে জলস্তর ধরে রাখার চেষ্টা চলছে। তবে গবেষকদের মতে, যে হারে গঙ্গা শুকিয়ে যাচ্ছে, তাতে অতি দ্রুত বৈজ্ঞানিক ও কঠোর ব্যবস্থা না নিলে কয়েক দশকের মধ্যে এটি একটি মৃত নদীতে পরিণত হতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন