১৬ই এপ্রিল, কলকাতা: ভোটের আগেই বড়ো খবর দিল উত্তর রেল। ১৮ই এপ্রিল শনিবার পরিকাঠামোমূলক কাজের জন্য বাতিল হতে পারে হাওড়া-কাটোয়া এবং শিয়ালদহ-কাটোয়া লাইনের বিভিন্ন ট্রেন। যে ট্রেনগুলি বাতিল হবে যথাক্রমে:
• হাওড়া-কাটোয়া লোকাল: ৩৭৯১৩, ৩৭৯১৫,৩৭৯১৭
• ব্যান্ডেল-কাটোয়া লোকাল: ৩৭৯৪৯,৩৭৯৫১
• শিয়ালদহ-কাটোয়া লোকাল: ৩১১১১
• কাটোয়া-হাওড়া লোকাল: ৩৭৯২০, ৩৭৯২২,৩৭৯২৪
• কাটোয়া-ব্যান্ডেল লোকাল: ৩৭৯৪৬,৩৭৯৪৮
• কাটোয়া-শিয়ালদহ লোকাল: ৩১১১২
• ব্যান্ডেল-আজিমগঞ্জ লোকাল: ০৩০২০
• আজিমগঞ্জ-ব্যান্ডেল লোকাল: ০৩০২১
এছাড়াও দুটি হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের সময় বদলের কথাও জানিয়েছে উত্তর রেল।
• মালদহ টাউন-হাওড়া ১৩৪৬৬ সময় বদলে মালদহ থেকে ছাড়বে সকাল ১০:৩০ এ যা কি না নির্ধারিত সময়ের চেয়ে ৪ ঘন্টা দেরিতে।
• হাওড়া-মালদহ টাউন ১৩৪৬৫ সময় বদলে ছাড়বে বিকেল ৫:৪৫ এ যা কিনা নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘন্টা ৪৫ মিনিট দেরিতে।
ট্রেন বাতিল এবং সময় বদলের কারণ হিসেবে উত্তর রেল জানিয়েছে ব্যান্ডেল-কাটোয়া লাইনে নির্মাণসংক্রান্ত কাজ চলবে ওই দিন। ছয় ঘন্টার ট্রাফিক এবং পাওয়ার ব্লকের (সকাল ৮:৫০ থেকে দুপুর ২:৫০) থাকবে ওই লাইনে সাবওয়ে তৈরির কারণে। এছাড়াও ব্যান্ডেল স্টেশনে একটি ডায়মন্ড ক্রসিং বদল হবে সকাল ৯:১০ থেকে দুপুর ৩:১০ পর্যন্ত।
উত্তর রেলের তরফ থেকে যাত্রিদের বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন ট্রেনের সময় বদল এবং ট্রেন বাতিল সবটা দেখে নিয়ে তাদের যাত্রা করার সময় এবং স্থান ঠিক করে।

একটি মন্তব্য পোস্ট করুন