কলকাতা ১৫ই এপ্রিল: আজ পয়লা বৈশাখ। বাঙালির পঞ্জিকায় নতুন বছর শুরু হল আজ থেকে। বৈশাখের শুরুতেই কালবৈশাখীর খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
কালবৈশাখী কাকে বলে?
কালবৈশাখী হল বর্ষার আগের বজ্র বিদ্যুৎ সহ ঝড় যা তৈরি হয়ে আসে উত্তরপশ্চিম থেকে। এই ঝড়ের সঙ্গে আসে জোর হাওয়া, ঘন ঘন বজ্র বিদ্যুৎ এবং ভীষণ বৃষ্টি। এই ঝড় চা, জুট এবং চাল ফলনের জন্য উপকারী।
হাওয়া দপ্তর জানিয়েছে পয়লা বৈশাখের দিনই হতে শুরু হতে পারে কালবৈশাখীর দাপট। সেই মতই হলূদ সতর্কতা দেওয়া হয়েছে হাওড়া, হুগলি এবং উত্তর-দক্ষিণ পরগনাতেও। দক্ষিণবঙ্গের পুরুলিয়া,বাঁকুড়া,ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর হলুদ সতর্কতা ছাড়াও চড়তে পারে গরমের দাপট। ঝড়ের বেগ হতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় সঙ্গে চলবে হাওয়ার দাপট। এ ছাড়া উত্তরবঙ্গের পাঁচটি জেলা যথাক্রমে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কুচবিহারে সারা সপ্তাহ জুড়েই দেখা দেবে ছিটে ফোটা বৃষ্টি।
তাপমাত্রা নিয়ে হাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনে আরো দু ডিগ্রী তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° সেলসিয়াস অবধি যেতে পারে বলে জানা গিয়েছে।
বৈশাখের শুরুতেই এমন খবর পেয়ে আশঙ্কা এবং আনন্দ দুটোই পাওয়া যাচ্ছে। ক্ষয় ক্ষতি কম হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস পেলে ভালো হবে রাজ্যবাসির।

একটি মন্তব্য পোস্ট করুন