Top News

বাংলায় প্রচারে এসে একাধিকবার বাংলার সংস্কৃতি বিকৃত করায় কটাক্ষের মুখে বিজেপি

 


রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর এ দাঁড়িয়ে নামের উচ্চারণ বিকৃত করায় বাংলার শাসকদের ক্রোধের শিকার হন অমিত শাহ। বোলপুরের সভা থেকে গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানানোর পর বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রসিদ্ধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বক্তব্য রাখার সময় তার নাম উচ্চারনে আটকে যান অমিত শাহ রবীন্দ্রনাথ বলতে গিয়ে তিনি বলে ফেলেন রবিশঙ্কর পরে অবশ্য তা ঠিক করে নিলেও তাকে নিয়ে শুরু হয় কটাক্ষ, বাংলায় শাসকদের মতে এটি প্রথম নয় এর আগেও বহুবার বাংলায় প্রচারে এসে বারংবার একই ভূল করেছেন বিজেপি নেতারা, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঋষি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে ‘বঙ্কিমদা’ বলা , এক্স পোস্টে জন্ম তিথিতে শ্রদ্ধা গ্যপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামকৃষ্ণপরমহংসকে ‘স্বামী’ বলে সম্বোধন করা। রানী রাসমণির নাম বলতে গিয়ে রাসমতী' বলা এইরকম একাধিক ঘটনা নিয়ে বিরোধীতা করেছে বাংলার তৃণমূল শাসক দল । এছাড়া পণ্ডিত রবিশঙ্কর হলেন একজন সেতার বাদক এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সর্বকালের শ্রেষ্ঠ প্রবক্তা। অন্যদিকে, রবীন্দ্রসঙ্গীত হল বাংলার সংস্কৃতির পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও রচনা করা গানের সংকলন। অমিত শাহ বাংলার মানুষের মন জয় করার চেষ্টায় এই দু'টিকে এক করে ফেলেছেন। তৃণমূল শাসকদের মতে, যারা কিনা বাংলার মনীষীদের ঠিক মতো সম্মান দিতে জানে না , তারাই বাংলার মানুষকে 'সোনার বাংলা' গড়ে দেওয়ার স্বপ্ন দেখায়। বিজেপিকে আরো একবার 'বাঙালি বিরোধী' এবং 'বহিরাগত' বলে কটাক্ষ করেছে তৃণমূল।

    

Post a Comment

নবীনতর পূর্বতন