Top News

নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে গঠিত হবে একাধিক কর্মসূচি

 


সুপার স্যাটারডে, ১৮ এপ্রিল, রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গঠিত হবে বিভিন্ন নির্বাচনী কর্মসূচি। তৃণমূলের শীর্ষ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাঙড় থেকে মুর্শিদাবাদ পর্যন্ত টানা হাইভোল্টেজ প্রচার চালানোর জন্য এক ডজন সভা ও পদযাত্রা রেখেছেন আজ। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর সম্ভবত আজ সবথেকে ব্যস্ততম দিন।

 মুখ্যমন্ত্রী বেলা ১১টায় আল-আমান শিক্ষা মিশন থেকে জিগরি মোড় পর্যন্ত বিশাল রোড শো করার পর বেলা ১২টায় মুর্শিদাবাদ ও দুপুর ১টায় জামালপুরে প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। এরপর রাজ্যে বিভিন্ন প্রান্তে চার ভাগে সভা গঠিত হবে, 

প্রথম সভা গঠিত হবে পাঁচলা নেতাজি সঙ্ঘ মাঠে পাঁচলা, উলুবেড়িয়ার প্রার্থীদের সমর্থনে বেলা ১২ টা নাগাদ। 

দ্বিতীয় সভা গঠিত হবে দুপুর ১২:৪৫ মিনিটে বারুইপুর চৌধুরী বাজার রাস মাঠে বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদারের সমর্থনে।

দুপুর ১:৩০ মিনিটে তৃতীয় বার সভা গঠিত হবে ভাঙর ভোজেরহাট ফুটবল মাঠে নওশাদ সিদ্দিকির গড়ে সওকত মোল্লার সমর্থনে।

তারপর দুপুর ২:৩০ মিনিটে শেষবার সোনারপুরের প্রার্থী সমর্থনে সভা গঠিত হওয়ার পর বিকেলে হাওড়া প্রার্থীদের সমর্থনে শরৎ সদন থেকে পিলখানা মোড় পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করবেন তিনি। অবশেষে, পাণ্ডুয়ায় সমীর চক্রবর্তীর সমর্থনে আজ প্রচার শেষ করবেন অভিষেক।





Post a Comment

নবীনতর পূর্বতন