Top News

"ঝালমুড়ি খেলাম আমি,ঝাল লাগলো তৃণমূলের " মোদির বার্তা

 


ঝালমুড়ি প্রসঙ্গে ভাইরাল থেকে নির্বাচনী প্রচারে মোদী


কলকাতা ২৩ শে এপ্রিল :- কৃষ্ণনগর এর জনসভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বক্তৃতা দিতে দেখা যায়। পশ্চিমবম্ঙ্গের বিধানসভা নির্বাচনের লড়াই এ বিজেপি এবার কোমর বেঁধে প্রস্তুত। আসন্ন নির্বাচনে বাংলায় পদ্মফুল ফুটবেই এমনই বার্তা দেন প্রধানমন্ত্রী। 

শ্রী চৈতন্য দেবের জন্মস্থলে এসে প্রথমেই " হরে কৃষ্ণ " বলে সম্বোধন করেন মোদী।বাংলায় এবার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার আশ্বাস দেন।ভক্তি,সংস্কৃতির এই ভূমিতে পরিবর্তনের আশা রাখেন প্রধানমন্ত্রী। 

কিছুদিন আগেই বাংলার একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খান খোদ প্রধানমন্ত্রী। আর বলতে মাত্রই সোশাল মিডিয়ার কৃপায় তা ভাইরাল হয়। মোদি বলেন " ৪ ই মে বাংলায় বিজেপির সাফল্য নিশ্চিত। তারপরেই মিষ্টি বিতরণ করা হবে। সঙ্গে ঝালমুড়ি ও থাকবে"।

তিনি আরও জানান "আমার ঝালমুড়ি খাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। ঝালমুড়ি খেলাম আমি।আর ঝাল লাগলো তৃনমূলের"।

বাংলার নারীদের সুরক্ষা প্রদান ও নারী শক্তি উন্নয়নের কথা বলেন। অন্নপূর্ণা ভান্ডার,বিশ্বকর্মা যোজনা, কর্মসংস্থান বিকাশের জোর দেওয়ার কথা জানান।

দল পরিবর্তন হয়,সরকার পরিবর্তন হয়। কিন্তু সাধারণ মানুষের কথা কজনই বা ভাবেন? ভোটের সময় রাজনৈতিক দলগুলির যতটা তৎপরতা দেখা যায়, তা ভোটের পরে নিশ্চিহ্ন হয়ে যায় । ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কি একমাত্র অধিকার?

Post a Comment

নবীনতর পূর্বতন