Top News

নির্বাচনের প্রথম দফায় পরিকল্পিত লোডশেডিং ও ছাপ্পা ভোট ! ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রা পালের

 রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট চলাকালীন বিভিন্ন বুথ গুলিতে অশান্তির খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট জালিয়াতির দাবি তুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন ভোট চলাকালীন সুপরিকল্পিতভাবে " লোডশেডিং " করিয়ে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেত্রী।


নেত্রী অগ্নিমিত্রা পাল এর প্রতিবাদের দাবি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর ,আসানসোল, ঝাড়গ্রামের মতো নির্বাচনী এলাকা গুলির মধ্যে কাছাকাছি একটি স্থানীয় এলাকার বুথে গিয়েছিলেন তিনি। ভোট চলাকালীন সেখানে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী বুথের দখল নিয়ে দেদার ছাপ্পা ভোট মারে। বুথের ভিতর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশ্যে বলা হয় তাদের ভোট দেওয়া হয়ে গেছে।

ভোট চলাকালীন লোডশেডিংয়ের হওয়ায় কারণে বুথের সিসিটিভি ক্যামেরাগুলোও বন্ধ হয়ে যাওয়ায় কোনো প্রমাণ রেকর্ড করা যায়নি। তাই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগকে সম্পূর্ণ 'ভিত্তিহীন' এবং 'হারের ভয়' বলে উড়িয়ে দিয়েছে। বিরোধী নেতৃত্বের মতে ,স্থানীয় বিদ্যুৎ দপ্তর এবং পুলিশ প্রশাসনের একাংশের মদত ছাড়া এরূপ পরিকল্পিত কাজ সম্ভব নয়।

বুথ থেকে বেরিয়ে সম্পূর্ণ বিযষয়টি নিয়ে সংবাদমাধ্যমে সামনে ক্ষোভে উগড়ে দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল । তিনি বলেন ,যখনই দেখছে মানুষ পদ্মফুলে ভোট দিচ্ছে, তখনই লোডশেডিং করে দেওয়া হচ্ছে। অন্ধকারের মধ্যে কারা ঢুকে ছাপ্পা মারল, তার জবাব কমিশনকে দিতে হবে। 


Post a Comment

নবীনতর পূর্বতন