বুথ থেকে ফেরার পথে বিজেপি প্রার্থীকে আক্রমণ
কলকাতা ২৩ এপ্রিল :- প্রথম দফা নির্বাচনের দিনই ধুন্ধুমার কান্ড।লাভপুরের বিজেপি প্রার্থীকে মারধর এর অভিযোগ উঠল। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝা ও তার ছেলে দেবরুপ ওঝা কে মারধর করা হয়।পাশাপাশি দেবাশীষ ওঝার নির্বাচনী এজেন্ট, ২০২১ সালের লাভপুএ বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মন্ডল কেও মারধর করা হয়। পুরো ঘটনাটি ঘটার পিছনে তারা তৃণমূল কে দায়ী করছেন।
এই ঘটনা কে ঘিরে সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিশ্বজিৎ জানান " বুথ থেকে ফেরার পথে তার ওপর তৃণমূল এর লোকজন হামলা করেন। তার মাথা ফাটিয়ে দেওয়া হয় লাঠি, ইট ও রডের বারি মেরে। বুথের ১০০ মিটারের মধ্যে ঘটনাটি ঘটে। তৃণমূলের গুন্ডাবাহিনী বাকি বিজেপি কর্মীদের তুলে নিয়ে গেছেন।"
যাদের তুলে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে বিজেপি প্রার্থীর ছেলেও ছিলেন। গাড়িকে ভাঙচুর করার ফলে একাধিক জায়গায় কাঁচের টুকরো লেগে রক্ত বেরেনোর অভিযোগ ওঠে।
পরে সূত্র মারফত জানা যায় বিশ্বজিৎ কে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন