৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জম্মু-তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে নতুন একটি পরিষেবা শ্রীনগর-জম্মু বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিকভাবে সম্প্রসারণ ঘটালেন। এতদিন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা শ্রীনগর থেকে শুরু করে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ফলে জম্মু থেকে শ্রীনগর যেতে গেলে যাত্রীদের কাটরায় নেমে ট্রেন বদল করতে হত। তবে রেলমন্ত্রী এই পরিষেবাকে কাটরা থেকে বাড়িয়ে সরাসরি জম্মু- তাওয়াই পর্যন্ত সম্প্রসারিত করার আশ্বাস দিয়েছেন।
কেন এই সম্প্রসারণ?
- কাটরা থেকে ট্রেন পরিবর্তনের ঝামেলা শেষ করতে।
- শ্রীনগর যাওয়ার সময়সীমা কমাতে।
- তুষারপাত ও তাপমাত্রা মাইনাস সেলসিয়াসে যাতে ট্রেন চলাচল বন্ধ না হয় বন্দেভারত এক্সপ্রেস এমনভাবে ডিজাইন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের দিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঙ্গে জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জানা যায়, নিয়মিত বানিজ্যিকভাবে এই পরিষেবা চালু হচ্ছে ২ মে ২০২৬ থেকে। এই দিন বন্দে ভারত এক্সপ্রেসের এই সম্প্রসারণকে কেন্দ্র করে জম্মু-তাওয়াই স্টেশনে উৎসবের আমেজ গড়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন