Top News

নির্বাচনের মুখে মাদক দ্রব্য পাচারে পুলিশি অভিযান



 পশ্চিম মেদিনীপুর এ বেআইনি ভাবে মদ উদ্ধার 


কলকাতা ২২ এপ্রিল :- ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম্বঙ্গের ব্যাপক পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয়।ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্য এ জেলাজুড়ে পুলিশি তৎপরতার মাধ্যমে নাকা চেকিং করা হচ্ছে এমনটাই সূত্র মারফত খবর।

পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রাজ্যে সবচেয়ে বেশি বেআইনি মদ উদ্ধার করা হয়েছে।কেশিয়াড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই ও বিদেশি মদ উদ্ধার করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে এবং নির্বাচনের দিনগুলোতে বেআইনি মদের সরবরাহ ও বিতরণ রুখতে পুলিশ, আবগারি দপ্তর এবং নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি চলছে। 

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্যে কোটি কোটি টাকার মদ, নগদ অর্থ ও মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।ভোটের আগে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে।

জেলায় জেলায় এধরণের নানা বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে।সাধারণ মানুষের মধ্যে এইসমস্ত বিষয় নিয়ে উত্তেজনা দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের বিশ্লেষক দের অভিমত এবার হাড্ডাহাড্ডি লড়াই এ সব দলই প্রস্তুত । তার আগেই মাদক দ্রব্য প্রচার সংক্রান্ত খবর শাসক দল সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

Post a Comment

নবীনতর পূর্বতন