Top News

ইরানের সাথে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট

    ছবি: নিজস্ব সংবাদদাতা

কলকাতা, ২২ এপ্রিল: ইরানের সাথে চলমান যুদ্ধে আপাতত বিরতি চলবে এমনটাই মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এই বিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি ট্রাম্প, অনির্দিষ্টকালের জন্য চলবে এই বিরতি। তাঁর এমন উক্তিতে কিছুটা স্বস্তির নিঃশাসই ফেলল জাতিসংঘের সদস্যরা। আগের ঘোষণার সময়সীমা ছিল বুধবার, যা বর্তমানে আরো বাড়তে পারে৷ 

বহুদিন ধরে চলা এই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতির সাথে সাথে এর প্রভাব বিশ্ববাজারের অর্থনীতিতেও পড়েছে। গোটা বিশ্বের অর্থনীতিতে ভাঙন ধরা পড়ায় তেলের ও প্রতিদিনের ব্যবহারের গ্যাসের দামও হয়েছে আকাশছোঁয়া। প্রত্যেক দেশেই এর প্রভাব কমবেশি পড়ে। ট্রাম্পের এই ঘোষণার পর এখনো ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে দুই দেশই সতর্ক করে বলেছিল, আলোচনায় সমাধান না এলে তারা আবার সংঘর্ষে জড়াতে প্রস্তুত। তবে এর আগেও ইরানের দেওয়া অনেক প্রস্তাব ট্রাম্প মানতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় ইরান।

চলমান পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, এ কোনো ধরনের অস্থিরতা ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়। তিনি জার্মানির পার্লামেন্টের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কমিটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ভারতের মতো একটি উন্নয়নশীল দেশ পশ্চিম এশিয়া থেকে প্রচুর পরিমাণে জ্বালানি আমদানি করে। তাই হরমুজ প্রণালিতে কোনো বাধা সৃষ্টি হলে তা সরাসরি আমাদের নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলবে।”
 

Post a Comment

নবীনতর পূর্বতন