Top News

সামনে এল 'রাজা শিবাজি'-র ট্রেলার, কি বলছেন নেটিজেনরা




 ২১ এপ্রিল,২০২৬,কলকাতা: গতকাল (২০ এপ্রিল) ইউটিউবে দেখা দিয়েছে 'রাজা শিবাজি' ছবির ট্রেলার। ছবিতে রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, সঞ্জয় দত্ত, বিদ্যা বালন, অভিষেক বচ্চন সহ আরো মহারথিদের। ২ মিন ৫৯ সেকেন্ডের এই ট্রেলারে শিবাজির জীবন এবং মুঘল ও বিজাপুরী সৈন্যর ( আদিল শাহের দল)হাত থেকে তাঁর মাতৃভূমিকে রক্ষার কাহিনীর ঝলক দেখা গিয়েছে। খলনায়কের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। বিদ্যা বালনকে দেখা যাবে একেবারে অন্যরূপে। ছবিতে যে ভিএফএক্সের ব্যবহার হয়েছে তা অনবদ্য। ক্যামেরার কাজ এবং সম্পাদনা দেখেই একবারে বলে দেওয়া যায় যে ছবিটি বাণিজ্যিক ভাবে সফল হতে চলেছে। ছবিটির পরিচালক রিতেশ দেশমুখ এবং তিনি নিজেই শিবাজি হিসেবে অভিনয় করছেন এই ছবিতে। ২০২২ সালের 'ভেদ' ছবিটির পর এই ছবিতে আবার পরিচালক হিসেবে ফিরছেন রিতেশ। ছবিটি মুক্তি পাচ্ছে তিনটি ভাষাতে-- হিন্দি,তেলুগু এবং মারাঠি। সে ক্ষেত্রে বলাই যায় এটি পরিচালকের প্রথম‌ বহুভাষিক ছবি পরিচালনা। এক ঝলকে দেখে নেওয়া যাক ক্যামেরার পেছনের কলাকুসলিদের। 


পরিচালনা ও কাহিনী: রিতেশ দেশমুখ

চিত্রনাট্য: অজিত ওয়াদিকর,সন্দীপ পাটিল,রিতেশ দেশমুখ

সংলাপ লেখক: প্রজক্ত দেশমুখ

হিন্দি সংলাপ লেখক: জয়দীপ যাদব

আলোকচিত্র গ্রহণ- সন্তোষ শিবন

সম্পাদক: উর্বশী সাক্সেনা

প্রযোজনা: জ্যোতি দেশপান্ডে, জেনেলিয়া দেশমুখ

সঙ্গীত পরিচালনা: অজয়-অতুল। 

বাণিজ্যিক ব্যবস্থাপনা- জিও স্টুডিওস


ছবিটির পোস্টার বেরোয় বেরোয় ২০২৫ এর ২১ এ মে। ২০২৬ সালের ১৯ এ ফেব্রুয়ারি রিতেশ দেশমুখের শিবাজি বেসের ছবি দেওয়া হয় সমাজ মাধ্যমে। ধুরন্ধর দ্য রিভেঞ্জের সঙ্গেই চলেছে এই ছবির টিসার দেখানো। 

জিও স্টুডিওসের ওফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালো। তারা সকলেই উৎফুল্ল ছবির ট্রেলার এবং কাস্টিং দেখে। ইউটিউবে বইছে শুভেচ্ছা বার্তার ঝড়। 

ছবির শুভ মুক্তি ১লা মে। 'ভূত বাংলা' এবং 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' এর পর এবার দেখার বিষয় 'রাজা শিবাজি' কেমন ফল করবে বক্স অফিসে। 



Post a Comment

নবীনতর পূর্বতন