ছবি: নিজস্ব সংবাদদাতা
কলকাতা, ২১ এপ্রিল: নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে করা পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটারদের স্লিপ সরাসরি তাঁদের বাড়িতে পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। ঘন্টার পর ঘন্টা আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না ভোটারদের।
কমিশনের নির্দেশ অনুযায়ী, বিএলও-দের দেওয়া সেই স্লিপে ভোটারদের প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ থাকবে ভোটারের নাম,
বয়স ও ঠিকানা (পরিচয়ের সঠিক প্রমাণের জন্য) এপিক নম্বর
পার্ট ও বুথের তথ্য - আপনি ঠিক কোথায় গিয়ে ভোট দেবেন, তা স্পষ্ট করা থাকবে।
পরিবারের একজন বাড়ি থাকলেই চলবে, সই করে নিতে হবে স্লিপ। স্লিপ দিতে আসার সময়ে বাড়িতে লোক না পেলে, ভোটকেন্দ্রে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে পোলিং অফিসাররা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ভোটারদের এই পরিষেবাগুলি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
একটি মন্তব্য পোস্ট করুন