ছবি: নিজস্ব সংবাদদাতা
কলকাতা, ২১ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের ঠিক দু'দিন (৪৮ ঘণ্টা) আগে থেকে মোটরসাইকেল বা বাইক চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।
ভোটের আগের ৪৮ ঘণ্টা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত (টানা ১২ ঘণ্টা) বাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দিনের বেলাতেও বাইকের পেছনে অন্য কাউকে বসিয়ে যাতায়াত করা যাবে না। মূলত বাইক র্যালি বা দলবদ্ধভাবে ভোটারদের ভয় দেখানো রুখতেই এই কড়া সিদ্ধান্ত। তবে আপদকালীন পরিস্থিতিতে যাবতীয় কাগজপত্র সঙ্গে রেখে যাতায়াত করতেই পারেন, কিন্তু বিনা কাজে দুই চাকার গাড়ি নিয়ে বেরানো সম্পূর্ণ বন্ধ। নির্বাচন কমিশনের মতে, ভোটের আগে বাইকে করে বহু জায়গায়তেই রাজনৈতিক দলের হয়ে চাপ সৃষ্টির চেষ্টা করে, এই পরিস্থিতি রুখতেই এই কড়া নিষেধাজ্ঞা। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন, ১৫২টি বিধানসভা কেন্দ্রে চলবে ভোট। এর আগেই প্রত্যেক মোড়ে-গলিতে পুলিশি নিষেধাজ্ঞা জারি, চলবে কড়া তল্লাশি।
একটি মন্তব্য পোস্ট করুন