Top News

বিরিয়ানির পরে তরমুজে বিষক্রিয়া, মৃত পরিবারের চার সদস্য

 


বিরিয়ানির পরে তরমুজ খেয়ে বিষক্রিয়ায় ফলে মৃত্যু হল‌ মুম্বাই এক পরিবারের চার সদস্যের। জানা গেছে,শনিবার মুম্বইয়ের ঘাট গাল্লি এলাকায় আবদুল্লাহ নামে এক ব্যক্তি তার বাড়িতে পাঁচজন আত্মীয়দের নৈশভোজের আয়োজন করেছিলেন সেখানে আত্মীয়দের সঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন তাঁরা। তারপর আত্মীয়রা চলে গেলে পরিবারের চার সদস্যের সবাই তরমুজ খেয়েছিলেন। এর পরেই বিষক্রিয়া ঘটে। তীব্র বমি করতে শুরু করেন ও ডাইরিয়াতে আক্রান্ত হলে পারিবারিক চিকিৎসকের সাথে যোগাযোগ করেন তাঁরা। তবে, শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে পুরো পরিবারকে মুম্বাই এর জে.জে. হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে গত রবিবার আবদুল্লাহ তার দুই মেয়ে ও স্ত্রী মৃত্যু বরণ করেন।

নৈশভোজে আসা ওই আত্মীয়দের মধ্যে অসুস্থতার কোনো লক্ষন দেখা যায়নি কারন তার এই দিন পরিবারের সঙ্গে তরমুজ খাননি। এছাড়া মৃত্যুর কিছুক্ষণ আগে পুলিশকে দেওয়া জবানবন্দিতে আবদুল্লাহ নিজেই বলেছেন যে, তরমুজ খাওয়ার পর থেকেই তাঁদের শারীরিক অস্বস্তি শুরু হয়েছিল।

তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই অবশিষ্ট বিরিয়ানি এবং তরমুজের নমুনা সংগ্রহ করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে।

মৃতদের ময়নাতদন্ত সম্পন্ন হলেও চিকিৎসকরা মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে হিস্টোপ্যাথলজি রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।


Post a Comment

নবীনতর পূর্বতন