আইপিএল এ বাজিমাত রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে মাত্র ৭৭ রানে জয় হাঁকালেন বিরাট রজতের দল। আইপিএলে এবারে ৩০০ রানের লড়াইয়ে এত কম টার্গেটে জয় অবাক করে দিয়েছে ক্রিকেট অনুরাগীদের।
আজকের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। টসে জেতেন রজত পাতিদার। প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন তিনি। সেই মতই মাঠে নামে দিল্লির খেলোয়ারেরা। তবে রক্ষা মেলেনি দিল্লির। একের পর এক উইকেট পড়েছে তাদের। ভূবনেশ্বর কুমার আর জশ হেজ়েলউডের দাপুটে বোলিং এ পার্টনারশিপ তৈরি করতে পারেনি ব্যাটাররা। ভূবনেশ্বরের তিন ওভার বলিং করে ইকনমি রেট ১.৬৭ এবং তিন উইকেট। দিল্লির অভিষেক পোড়েল ছাড়া বাঙ্গালোরের চোখে চোখ রাখতে পারেনি কোনও ব্যাটার। অভিষেকের আজকের সর্বোচ্চ রান ৩০। ১৬.৩ ওভারে দিল্লির রান ছিল ৭৫ অল আউট। এই রানে পৌঁছাতে বেশি সময় লাগেনি লাল জার্সিদের। মাত্র ৬.৩ ওভারেই ৭৭ রান করে জয় ছিনিয়ে নেয় তারা। এই সময় মাত্র একটি উইকেট পড়ে তাদের।
প্লেয়ার অফ দ্য ম্যাচ হেজ়েলউড। তিনি ১২ বলে ৪টি উইকেট নিয়েছেন। এই ম্যাচের পর আইপিএল টেবিলে আরসিবির স্থান দ্বিতীয়। আশা করা যায় আগামী দিনে আরো ভালো খেলা উপভোগ করব আমরা।
দিল্লিকে নাজেহাল করে জয় বাঙ্গালোরের
Roopkatha De
0

একটি মন্তব্য পোস্ট করুন