Top News

৯ উইকেটে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের, কি জানালেন হরমনপ্রীত


২৩এ এপ্রিল ২০২৬,কলকাতা: দক্ষিণ‌ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের তৃতীয় ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দলের‌‌ হারে মর্মাহত ক্রিকেট অনুরাগীরা। গতকাল স্যান্ডটনের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৯ উইকেটে হারে ভারতীয় ক্রিকেট দল। সামনে এসেছে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের মন্তব্য। 

                        টসে‌ জিতে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লে তেই শুরু হয়‌ অঘটন। ওপেনিং ব্যাটার হিসেবে ছিলেন স্মৃতি মান্দানা এবং জেমিমা রড্রিগেজ়। নবম ওভারের তৃতীয় বলেই ৩৭ রান করে আউট হন স্মৃতি। ঠিক তার পরের বলেই শূন্য রানে আউট হন জেমিমা। খেলা এগিয়ে নিয়ে জান শেফালি এবং হরমন।‌ শেফালি এবং হরমন দুজনেই অর্ধ শতকের বেশি রান করেন। তবে তাতেও রক্ষা হয়নি দলের।‌ ভারত দক্ষিণ আফ্রিকাকে ১৯২ রানের টার্গেট দেয়। দ্বিতীয় ইনিংজ়ে দক্ষিণ আফ্রিকার দল নেত্রী লৌরা উলভর্ট ১১৫ রান করেন একাই। তাতেই খেলা ঘুরে যায় দক্ষিণ আফ্রিকার দিকে। দক্ষিণ আফ্রিকা সতেরো ওভারেই ১৯৩/১ রানে জিতে যায়। ভারতের হয়ে শ্রেয়াঙ্কাই একমাত্র বোলার যিনি দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন। হরমন জানিয়েছেন," আজ আমাদের ফলাফল যথেস্ট ভালো ছিল। তবে পাওয়ার প্লেতে এগিয়ে থাকাটা জরুরি ছিল। সেটা না হওয়ার কারণে এই হার।" 

গত দুটি ম্যাচেও ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল। এই ম্যাচের পর ফলাফল দাঁড়িয়েছে ৩-০। যদিও আরো দুটি ম্যাচ বাকি তবে সিরিজ় জয়ের বল দক্ষিণ আফ্রিকার কোর্টেই। 

Post a Comment

নবীনতর পূর্বতন