তীব্র গরমে কাঠফাটা রোদের মধ্যেই বুথের বাইরে থেকে ভোটের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা বিএলও, তারপরেই তার মৃত্যু হয়। শম্পা লাই পরামাণিক নামে ওই মহিলা বিএলও বাঁকুড়া সদর থানার মৌলাডঙ্গা গ্রামের বাসিন্দা ও একটি আইসিডিএস সেন্টারের কর্মী ছিলেন। ভোটের সময় বাঁকুড়া টাউন নয়েজ হাইস্কুলের বুথে এসআইআরের কাজে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত ছিলেন।
২৩-এ এপ্রিল বুথের বাইরে রোদের মধ্যে বসে দিনভর কাজ করার সময় ওই মহিলা কর্মী অসুস্থতা বোধ করেন। জল খেতে চাইলে বুথে জলের কোনো ব্যবস্থা ছিল না। সারাদিন কাজের পরে বিদ্ধস্ত অবস্থায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। ১০-১২ বার বমি করেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। শনিবার শারিরীক অবস্থা বেশি খারাপ হওয়ায় তার পরিবারের লোকজন বাঁকুড়া শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব ক্ষোভ প্রকাশ করেছেন শম্পাদেবীর পরিবার ও এলাকার বিএলও কর্মীরা। বিএলও কর্মীদের অভিযোগ, ভোটের দিন নির্বাচন কমিশন বিএলও কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করেছে। পরোক্ষভাবে তাঁরাই শম্পা দেবীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বুথে বিএলও কর্মীদের জন্য বসার চিয়ার তো নয় সামান্য পানীয় জলের ব্যবস্থাটুকুও ছিল না বলে অভিযোগ। বাইরে রোদের মধ্যে গাছের নীচে বসে-দাঁড়িয়ে কর্মীদের কাজ করতে হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন