Top News

পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে জানালো আবহাওয়া দপ্তর,কেমন কাটবে আগামী মাস

 


বৈশাখের আগেই পশ্চিমবঙ্গে দেখা দিচ্ছে দাবদাহপূর্ণ আবহাওয়া। প্রচণ্ড গরমে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতি নিয়ে নতুন তথ্য জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আগামী ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা – বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর – তাপ ও আর্দ্রতায় ভাজবে। এর সঙ্গে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া বয়ে আসবে।আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত।বেশির ভাগ সময় দাবদাহ থাকলেও রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম ও বাঁকুড়াতেও বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে।ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তাপপ্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।সবার সুরক্ষার জন্য আবহাওয়া দপ্তর সূর্যের তেজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন