Top News

মায়ের প্রেমিকের হাতে খুন তিন বছরের শিশুকন্যা

 



গত মঙ্গলবার ২১ মার্চ ময়দান এলাকায় তিন বছরের একটি শিশুকন্যাকে নেশাগ্রস্ত অবস্থায় যৌন নিযাতন ও তারপর মাটিতে আছড়ে ফেলে হত্যা করে তার মায়ের প্রেমিক। পুলিশ সূত্রে জানা যায়,নির্যাতিতা শিশুকন‌্যাটি তার মায়ের সঙ্গে ময়দান এলাকায় থাকত। কিন্তু মহিলাটির আক্রার বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হলে তারা একসাথে থাকতে শুরু করেন। অভিযোগ উঠেছে, একাধিকবার মায়ের প্রেমিক তিন বছরের ওই শিশুটিকে যৌন নিগ্রহ করেছে। ঘটনাটি ঘটার আগে হাতে কিছু টাকা পেয়েছিল ওই যুগল। ওই টাকা দিয়ে মাদক কিনে খেয়েছিলেন তারা । নেশাগ্ৰস্থ অবস্থায় ওই যুগল এর মধ্যে শিশুটিকে নিয়ে ঝামেলা শুরু হলে শিশুটিকে তুলে আছাড় মারে ওই যুবক। রক্তাক্ত অবস্থায় অনেকক্ষন ওইভাবে পড়ে ছিল শিশুটি, নেশা কাটলে শিশুকন্যার মা তাকে ওইভাবে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির দেহ ময়নাতদন্তের পরে পকসো আইনে যুবকটির নামে যৌন নির্যাতনে ও খুনের মামলা দায়ের করা হয়।

অবস্থা বেগতিক বুঝে উত্তরপ্রদেশের অযোধ‌্যায় গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত ওই যুবক। তবে সম্প্রতি তাকে শুক্রবার ভোররাতে কলকাতায় বাবুঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে ময়দান থানার পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়,সে বলেছে নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে তার কিছুই মনে নেই। তবে, প্রেমিকার শিশুকন্যাকে আছড়ে খুন করেছে এটা সে স্বীকার করেছে। ঘটনার তদন্তে শিশুটির মা ও অন‌্য পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন