ছবি: ইন্টারনেট
২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অনুশীলনের সময় বলের আঘাতে মুখে গুরুতর চোট পান দলের এক তরুণ নেট বোলার সাহিল পারেখ , যাঁকে তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয়।
ঘটনাটি ঘটে অরুণ জেটলি স্টেডিয়াম-এ প্র্যাকটিস চলাকালীন। আঘাতের পরই রক্তপাত শুরু হলে দ্রুত মাঠে ছুটে আসেন দলের মেডিক্যাল স্টাফ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্ট্রেচারে বসিয়ে আহত ক্রিকেটারের মুখে তুলো দিয়ে রক্ত মুছছেন চিকিৎসাকর্মীরা।
নাসিকের বাসিন্দা ১৮ বছরের ক্রিকেটারকে গত নিলামে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিলেন দিল্লি কর্তৃপক্ষ। মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য সাহিল নজর কেড়েছিলেন মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে। নাসিক টাইটান্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১০৯ রানের ইনিংস রয়েছে তাঁর। আগ্রাসী মিডল অর্ডার ব্যাটার সাহিল ভাল ফিল্ডার এবং প্রয়োজনে বলও করতে পারে।
এখনও পর্যন্ত চোটের প্রকৃতি বা অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজি। চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় রয়েছে দল ও সমর্থকরা।
এদিকে পারফরম্যান্সের দিক থেকেও খুব একটা স্বস্তিতে নেই দিল্লি। ছয় ম্যাচে তিন জয় ও তিন হার নিয়ে অনিশ্চিত অবস্থানে রয়েছে তারা। প্লে-অফের লড়াই টিকিয়ে রাখতে পরবর্তী ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পরের ম্যাচে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দল মুখোমুখি হবে শক্তিশালী পঞ্জাব কিংস-এর, যারা এবারের আইপিএলে এখনও পর্যন্ত দাপটে খেলে চলেছে। ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই অপরাজিত এই দল।ফলে এই ম্যাচ দিল্লির জন্য বড় পরীক্ষা হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন